দিনাজপুরে পুলিশের অভিযানে নারীসহ ৮ জন গ্রেফতার
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২২:৩৬
দিনাজপুরে পুলিশের অভিযানে নারীসহ ৮ জন গ্রেফতার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের হাকিমপুরে পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড এবং মাদক মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।


জানা গেছে, হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার রাতভর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।


পরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে থানার স্টেশন ডাঙ্গাপাড়া এলাকার রওশন, পাউশগাড়ার আক্তারুল ইসলাম এবং পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকার আঙ্গুর বিশ্বাসকে হাজির করা হলে। তারা তাদের অপরাধ স্বীকার করে নেওয়ায় রওশন ও আক্তারুল ইসলামকে তিন মাসের এবং আঙ্গুর বিশ্বাসকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


এদিকে, একটি নিয়মিত মামলায় পৌরসভার চন্ডিপুর গ্রামের আব্দুল মাবুদ মণ্ডল, জিআর মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি সাতকুড়ি গ্রামের সেকেন্দার আলী, ধরন্দা গ্রামের উজ্জ্বল, মাধবপাড়া গ্রামের শাহিন আলম এবং ধরন্দা এলাকার মোছা. রাবেয়া আক্তার রিংকিকে গ্রেফতার করেছে পুলিশ।


আজ বিকেলে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, হাকিমপুর পৌর শহরসহ থানা এলাকাকে মাদক মুক্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে থানা পুলিশ আমার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া আজ বিকেলে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/গোলাম রববানী/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com