
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গোপন ভিডিও ফাঁসের ঘটনার প্রতিবাদ জানিয়েছে সচেতন নাগরিক সমাজ মোংলার এর অঙ্গ -সংগঠন। এ সময় তারা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রতি ঘৃণা প্রদর্শন, থুথু নিক্ষেপ ও কুশপুত্তলিকা দাহ করে।
বুধবার (২২ জুলাই) দুপুরে মোংলা পৌরসভার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সচেতন নাগরিক সমাজ ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নারী ও পুরুষ নেতা-কর্মীরা অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় নেতারা।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যেভাবে নারীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারা আজও সেই জঘন্য মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। ধর্মের নাম ব্যবহার করে তারা এখনো নারীদের ওপর নির্যাতন ও ধর্ষণের মতো অপকর্ম চালিয়ে যাচ্ছে। বক্তারা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়।
মানববন্ধন শেষে ক্ষুব্ধ নেতা-কর্মীরা ঘৃণা স্বরূপ জামায়াত নেতার কুশপুত্তলিকা দাহ এবং থুথু নিক্ষেপ করে ঘটনার চরম প্রতিবাদ জানান
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]