নড়াইলের হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৪:১৮
নড়াইলের হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের নির্মাণ শ্রমিক আলিনুর ফকির (২৫) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি রাজিব শেখকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এ নিয়ে মামলার দুজন আসামিকে গ্রেফতার করা হলো।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প এবং র‌্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করে।


র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বুধবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃত রাজিব শেখ লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।


র‌্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর এবং র‌্যাব-৬,সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের যৌথ অভিযানে লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি রাজিব শেখকে সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করেছে। পরে তাকে রাতেই নড়াইলের লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


সোমবার (২০ জুলাই) গভীর রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি রহমান শেখকে গ্রেফতার করে র‌্যাব-৬।


গত ১৯ জুলাই রাত ১০টার দিকে লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের প্রাইমারি স্কুলের মাঠে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজিব শেখসহ তার সহযোগীরা কুপিয়ে নির্মাণ শ্রমিক আলিনুর ফকিরকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিবকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৭ জনের নামে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বুধবার (২২ জুলাই) সকালে বলেন, আসামি রাজিব শেখকে সাতক্ষীরা থেকে র‌্যাব-৬ গ্রেফতার লোহাগড়া থানায় রাতেই হস্তান্তর করেছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।


বিবার্তা/শরিফুল/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com