
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মাসুম রানা ওরফে মাসুদ রানা (৩১) ও চুরি মামলায় হৃদয় (২২) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) মধ্য রাতে হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে নিয়ে আসে। আজ বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, থানার খট্রামাধবপাড়া এলাকার আবুল কাশেম এর ছেলে মাসুম রানা ওরফে মাসুদ রানা এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জথানার বাজিতপুর এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে হৃদয়।
ওসি মো. জাকির হোসেন জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও হাকিমপুর সার্কেল এএসপি মহোদয়ের পরামর্শে আমার নেতৃত্বে হাকিমপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মাদক মুক্ত রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]