নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যাকারী রবিউল কারাগারে
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২২:৫৫
নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যাকারী রবিউল কারাগারে
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নড়াইলের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মফিজুর শেখের মেয়ে জান্নাতুল মাওয়া পাঁচ বছর বয়সী শিশু কে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযোগে আটক রবিউল ইসলাম (৩৫)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


মঙ্গলবার (২১জুলাই) বিকালে রবিউলকে নড়াইল সদর আমলী আদালতে তোলা হলে বিচারক মারুফ হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


নড়াইল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকউটর এ্যাডভোকেট আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


মঙ্গলবার (২১জুলাই) সকাল ১০টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউল ইসলাম কে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ধর্ষণ ও হত্যার ঘটনায় আটক রবিউল ইসলাম কে পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ পাহারায় আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরন করেন।


উল্লেখ্য, সোমবার (২০জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছর বয়সি এক শিশু কে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে রবিউল ইসলাম তার ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢেকে রাখে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com