নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যাকাণ্ডে অভিযুক্ত রবিউল আটক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২০:১৯
নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যাকাণ্ডে অভিযুক্ত রবিউল আটক
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নড়াইলের সদর উপজেলার রামচন্দ্রপুর (পাচুড়িয়াপাড়া) গ্রামের মফিজুর শেখের মেয়ে জান্নাতুল (৫) কে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলাম রবি (৩৫) কে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।


মঙ্গলবার (২১জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম রবি একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে রবিউলের বিরুদ্ধে। রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা মৃত্যু অবস্থায় পরিবারের লোকজন উদ্বার করে। এ ঘটনার পর থেকে রবিউল ইসলাম পলাতক ছিল।


মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে আটককৃত রবিউল ইসলাম থানায় পুলিশ হেফাজতে রয়েছে।


নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, আটককৃত রবিউল ইসলাম কে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com