
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।
রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় গাইবান্ধা পুলিশ লাইনসের ড্রিল সেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন তার হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, ওয়ারেন্ট তামিলে সাফল্য, জনবান্ধব পুলিশিং সামগ্রিক কর্মদক্ষতার মূল্যায়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ওসি মুহাম্মদ মোজাম্মেল হক এ সম্মাননা অর্জন করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, গোবিন্দগঞ্জ থানার সব কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]