কৃষিতে বিনিয়োগ করে কৃষক, বিদেশে টাকা পাচার করে না: এমপি বাবুল
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৪:২১
কৃষিতে বিনিয়োগ করে কৃষক, বিদেশে টাকা পাচার করে না: এমপি বাবুল
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কৃষকদের টাকা দিলে তারা বিদেশে পাচার করবে না বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ- আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। তিনি বলেছেন, কৃষকেরা কৃষিতে বিনিয়োগ করে কৃষি বিপ্লব ঘটাবে। কৃষির উৎপাদন বাড়াতে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা দেওয়া হবে।


শনিবার (১৮ জুলাই) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এমপি বাবুল।


এমপি বাবুল বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারী সহায়তা নিয়ে কৃষি উৎপাদন বাড়বে। তখন কৃষিজাত পন্যের শিল্পকারখানা গড়ে উঠবে। সেই কারখানায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। কৃষকরা স্বাবলম্বী হলে দেশ স্বনির্ভর হবে, রপ্তানীমুখী দেশ হবে।


তিনি আরও বলেন, কৃষিপ্রধান এদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার। কৃষি উন্নতি কল্পে খাল খনন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ কৃষকদের নানান ধরনের ভর্তুকি ও প্রনোদনা প্রদান করছে সরকার।


কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সামছুজ্জামান সবুজ ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিব মাষ্টার প্রমুখ। কৃষক কার্ডের পাইলট প্রকল্প হিসেবে চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া মৌজার প্রায় আড়াই হাজার কৃষক পরিবারকে কৃষক কার্ড দেওয়া হবে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com