
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শাহবাজপুরে পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বালিয়াডঙ্গী থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মজিবর রহমানের একমাত্র পুত্র সন্তান মোস্তাকিম বাড়িতে খেলা করছিলো। দুপুরে সকলের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে চলে যায় সে। তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে এক পর্যায়ে ওই পুকুরে খুজে তাকে উদ্ধার করা হয়। এর আগেই তার মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/বিধান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]