পরিবেশ ভালো রাখার জন্য সরকার গাছ দিচ্ছে, বাঁশও দিচ্ছেন: সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২১:৩৭
পরিবেশ ভালো রাখার জন্য সরকার গাছ দিচ্ছে, বাঁশও দিচ্ছেন: সমাজকল্যাণ মন্ত্রী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পরিবেশ ভালো রাখার জন্য বেশি বেশি গাছ লাগানো দরকার সেই চিন্তাভাবনা করে বর্তমান সরকার আপনাদের গাছ দিচ্ছে। গাছটি ঝড় বাতাসে যেন হেলে না পরে তাই গাছটি শক্ত করে বাঁধার জন্য বাঁশের প্রয়োজন সেই বাঁশটিও সরকার দিচ্ছেন। অর্থাৎ আপনাকে আমাকে বুঝতে এই গাছটির পরিপূর্ণ যত্ন নেওয়ার দায়িত্ব আপনার আমাদের। এই গাছটি যখন বড় হবে এবং ফল দিবে, কাঠ দিবে সব উপকার কিন্তু আপনি আপনারাই ভোগ করবেন বলে মন্তব্য করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি দিনাজপুর-৬।


শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় হাকিমপুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কৃষি প্রণোদনার সার, বীজ এবং অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, বিএনপি ভোটের আগেই বলেছে, আমরা কথায় কাজে বিশ্বাসী। আপনার সন্তান স্কুলে যাবে তাদের সুবিধার জন্য সরকার বাইসাইকেল দিচ্ছে। কৃষক ভাইদের জন্য কৃষি প্রণোদনার বিনামূল্যে সার, বীজ দিচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ গরীব ও দুস্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ দিয়ে সহযোগিতা করছে সরকার। এতো কিছু করার কিছু কুচক্রী মহল গোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছে। তবে কোন লাভ হবে না। কারণ বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং জনগণের সরকার। তাই আসুন জনগণের সাথে মিশে আমাদের মাননীয় মন্ত্রী তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়তে সবাই সহযোগিতা করি।


হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন হাকিমপুরের সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন প্রমুখ।


বিবার্তা/গোলাম রববানী/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com