ঠাকুরগাঁওয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:২৪
ঠাকুরগাঁওয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রাউৎসব পালিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত ইস্কন ও পুজা উদযাপন পরিষদের আয়োজনে গোবিন্দনগর মন্দির ও ইস্কন মন্দির থেকে দুটিটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়।


শোভাযাত্রা দুটি শহর প্রদক্ষিণ শেষে গোবিন্দনগর মন্দির ও ইস্কন মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় হাজার হাজার নারী পুরুষ ভক্তবৃন্দ অংশ নেন।


এর আগে দুপুরে ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ ধর্মসভা। ইস্কন ঠাকুরগাঁওয়ের গড়েয়া মঠের অধ্যক্ষ শ্রী পুস্প শীলার সভাপতিত্বেধর্মসভায় এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, প্রফেসর মনোতষ কুমার দে সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিধান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com