
ময়মনসিংহ রেলস্টেশনে প্রবেশের সময় জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে নগরীর নতুন বাজার রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং রেললাইন সচল করতে উদ্ধারকারী দল কাজ করছে। যত দ্রুত সম্ভব দুর্ঘটনাকবলিত বগিটি সরিয়ে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]