বিয়ের একদিন পর মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার!
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৯:৩৩
বিয়ের একদিন পর মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার!
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নীলফামারীর ডিমলায় বিয়ের একদিন পর মসজিদের ভেতর থেকে মো. মালেক (২১) নামে এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানি (মুনাকাশা) গ্রামের বাইতুন নূর জামে মসজিদের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।


মৃত মো. মালেক ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে ও উক্ত মসজিদের মুয়াজ্জিন, নাউতারা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মসজিদের খতিব, জলঢাকা দারুল হাদিস মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১০টার সময় মুয়াজ্জিন মালেক বাড়িতে রাতের খাবার খেয়ে বেড়িয়ে যান। রাত ১২টায়ও বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকেরা তাকে খোঁজাখুঁজি করেন। খবর দেয়া হয় তার পার্শ্ববর্তী শ্বশুর বাড়িতেও।পরে তার শ্বশুর,পরিবারের লোকেরাসহ স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করে রাত ১টার সময় ওই মসজিদের বারান্দায় তার জুতা দেখতে পান। এক পর্যায়ে লাইট চালালে মসজিদের ফ্যান লাগানো লোহার সাথে প্লাস্টিকের রশি গলায় লাগানো তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠান।


স্থানীয়রা জানান, একই এলাকার জিকরুল হকের মেয়ের সাথে গত ১৪ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন।বিবাহ রেজিস্ট্রার ও মোহর পড়ানোর সময় বরপক্ষ- কনে পক্ষের মধ্যে বাকবিতন্ডা সহ মনমালিন্য হয়েছিল।


ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শওকত আলী সরকার বলেন, ঝুলন্ত অবস্থায় তার লাশ পেয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


তার পরিবারের কথা মত অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।


বিবার্তা/মহিনুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com