শিশু ধর্ষণের সময় ধরা অভিযুক্ত বলল, শয়তান ভর করেছিল
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৯:০৭
শিশু ধর্ষণের সময় ধরা অভিযুক্ত বলল, শয়তান ভর করেছিল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের কিশোরপাড়া এলাকায় এগারো বছর বয়সি এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (১৫ জুলাই) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।


গ্রেফতার হেলাল উদ্দিন ওই এলাকার মৃত ঈমান আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হেলাল উদ্দিন ভুক্তভোগীর প্রতিবেশী হওয়ার সুবাদে মাঝে মধ্যে তাদের বাড়িতে যেত। গত মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিতৃহীন বাকপ্রতিবন্ধী শিশুর বাড়িতে ঢুকে তার চাচা বাড়িতে না থাকার সুযোগে তাকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর বাড়ি থেকে ২০০ গজ দূরে প্রতিবেশী সাজু মিয়ার ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে টিউবওয়েল পাড়ে শিশুটিকে সম্পূর্ণ বিবস্ত্র করে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে৷ এ সময় প্রতিবেশী সিমি বেগম ওই টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে ধর্ষণের ঘটনাটি দেখতে পায়। তখন সে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে লম্পট হেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। রাতেই ভুক্তভোগীর চাচা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।


পরে সাংবাদিকরা থানা হাজতে অভিযুক্তকে ধর্ষণের বিষয়ে জিজ্ঞাসা করলে সে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করে জানায়, তখন শয়তান ভর করেছিল।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রতিবন্ধী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা রোধে পুলিশ তৎপর রয়েছে।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com