ডোমারে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৯:৩৪
ডোমারে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ মিথিলা ভ্যানের চার জন যাত্রী নিহত হয়েছেন।


রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া পাড়া(এক বট) এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, ভ্যানের যাত্রী প্রতিভা রানী রায় (৩০), তাঁর দুই সন্তান যাদব রায় (৬), বিপাশা রায় (৮) ও তাঁদের স্বজন পরিমল রায় (৩৫)। তাঁদের বাড়ি ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া পাড়া গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত ভ্যানের অপর যাত্রী সহিদুল ইসলামকে (৪০)গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিভা রানী রায় সন্তানদের নিয়ে মিথিলা ভ্যানে করে ডোমার উপজেলার বোরাগাড়ি ইউনিয়নের মরালডাঙ্গা গ্রামে এক অনুষ্ঠানে যাচ্ছিলেন।ঘটনাস্থলে দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই চারজনকে মৃত ঘোষণা করেন।ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে আটকে যায়।


ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/সুজন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com