গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে সংসদ সদস্যের নেতৃত্বে অভিযান
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০১:১৬
গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে সংসদ সদস্যের নেতৃত্বে অভিযান
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নেতৃত্বে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে ৬টি ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।


শুক্রবার (১০ জুলাই) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বাঙালি নদীর বাঙ্গাবাড়ী ঘাট থেকে দেওয়ান তলা সেতু এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়।


অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান। অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স সার্বিক সহযোগিতা করেন।


মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি সাংবাদিকদের বলেন, গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ফসলি জমির মাটিকাটা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা জনগণকে বুঝানোর চেষ্টা করছি অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। এতে আশেপাশের জনপদ নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


বালু উত্তোলন বন্ধে সকলের সহযোগিতা কামনার পাশাপাশি এমন অভিযান নিয়মিত পরিচালনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। সেই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।


অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোবিন্দগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


দীর্ঘদিন ধরে একটি চক্র বাঙ্গালি নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে নদের তীরের ভাঙন ঝুঁকি বাড়ছিল। আজকের এই অভিযানের ফলে নদীর ভাঙনকবলিত এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com