হিলিতে ৪ মাদক মামলার আসামি ‘কালী’গ্রেফতার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০০:৩৮
হিলিতে ৪ মাদক মামলার আসামি ‘কালী’গ্রেফতার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের হাকিমপুরে হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোছা. আসমা ওরফে কালী (৫৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসমা হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামের মৃত ছবোর মেয়ে।


বুধবার (৮ জুলাই) দুপুরে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা মোতাবেক স্থানীয় এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট মামলা নং- ২৪-এর আওতায় আদালত আসমা ওরফে কালীকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত নারী একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় আগে থেকেই ৪টি মাদক মামলা রয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশি অভিযান এবং মোবাইল কোর্টের এই তৎপরতা ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com