ফুলবাড়ীতে বজ্রাঘাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২০:১৯
ফুলবাড়ীতে বজ্রাঘাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের ফুলবাড়ীতে জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে ছেলের মৃত্যু এবং পিতা গুরুতর আহত হয়েছেন।


বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাজিহাল ইউনিয়নের ভাটপাইল (নযাপাড়া) গ্রামের কৃষক মোকলেছার রহমান ও তার বড় ছেলে গোলাপ হোসেন জমিতে রোপা আমন চারা লাগানোর সময় বজ্রপাত ঘটে। বজ্রপাতের আঘাতে ছেলে গোলাপ হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু এবং পিতা মোকলেছার রহমান গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা গোলাপ হোসেনের মরদেহ উদ্ধার করে বাড়ীতে রেখে আহত মোকলেছার রহমানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে উপজেলা প্রশাসন ও পরিষদ থেকে বিধিমোতাবেক সহায়তার ব্যবস্থা করা হবে।


বিবার্তা/অমর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com