
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে ঝিনাইদহের কোটচাঁদপুরে উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস।
সোমবার (৬ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার-এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানার সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জামায়াতে ইসলামীর পৌর আমির মোহাদ্দিস আব্দুল কাইয়ুম, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আনসারুল্লাহ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, এনসিপির ঝিনাইদহ-৩ আসনের অ্যাম্বাসেডর হৃদয় আহম্মেদ এবং শেরখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী, সাংবাদিক সুব্রত কুমার। এছাড়াও উপকারভোগী আকিমুল ইসলাম ও রোজিনা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে পল্লী অর্থনীতির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারা উন্নত ও আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিআরডিবির সদস্য, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]