
কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে ডাকবিভাগ কর্মচারীরা।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা ডাক বিভাগের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন তারা।
ধর্মঘটে অবস্থানকালে উপজেলা শাখা ডাকঘর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা, দীর্ঘদিন ধরে শাখা ডাকঘর কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। এতো অল্প বেতনে তাঁরা পরিবার পরিজন নিয়ে অনেক সমস্যায় আছেন। বক্তারা তাঁদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান।
ধর্মঘটে মোড়েলগঞ্জ উপজেলা শাখা ডাকঘর ইউনিয়নের সকল শাখার কর্মচারীরা উপস্থিত হয়েছেন।
বিবার্তা/রাজীব/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]