দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন-গুলি উদ্ধার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২১:০৬
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন-গুলি উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার হয়েছে।সোমবার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানিয়েছে বিজিবি।


বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ উদয়নগর বিওপির টহল দল আজ সোমবার সকাল ৯.২০টায় সীমান্ত সংলগ্ন ডিগ্রীচর এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করেছে বিজিবি।


বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য, চোরাচালানসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ অবস্থায় রয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতসহ দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তায় বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।


বিবার্তা/শরীফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com