গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:১০
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবায় বড় ধরনের স্বস্তি আসতে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালটির জন্য একটি নতুন উন্নতমানের অ্যাম্বুলেন্স বরাদ্দ দিয়েছে।


রবিবার (৫ জুলাই) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।


জানা গেছে, গত ২৬ এপ্রিল ২০২৬ ইং তারিখে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এর ডিও পত্রের প্রেক্ষিতে ২৪ জুন ২০২৬ একটি চিঠিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তাঁর সরাসরি উদ্যোগ ও তৎপরতার ফলেই অ্যাম্বুলেন্স সংকট নিরসনের পথে এগিয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।


উপজেলাবাসীর জন্য এই নতুন অ্যাম্বুলেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে আনা-নেওয়া, দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করতে এটি বিশেষভাবে সহায়ক হবে। আগে যেখানে অ্যাম্বুলেন্স সংকটে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হতো, সেখানে এখন দ্রুত অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


স্থানীয়রা মনে করছেন, মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপির দূরদর্শী নেতৃত্ব ও জনবান্ধব উদ্যোগের ফলেই গোবিন্দগঞ্জে স্বাস্থ্যখাতে এমন বরাদ্দ এসেছে। জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ায় তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com