
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক হয়েছে। উক্ত এলাকায় অধরা রয়েছে শতাধিক মাদক কারবারি।
আটককৃরা হলেন- উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত শেখ জোহর আলীর ছেলে শেখ আবুল হোসেন (৫৫) এবং তার স্ত্রী মাছুরা খাতুন (৪৫)।
শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের এক দল পুলিশ সদস্য দক্ষিণ বুরুজবাগান গ্রামের মাদক পল্লী নামে খ্যাত পূর্ব মহল্লায় অভিযান চালায়। এ সময় শেখ আবুল হোসেনের বাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানের সময় শেখ আবুল হোসেনের কাছ থেকে ৩৬ পিস এবং তার স্ত্রী মাছুরা খাতুনের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, এ পরিবারের সদস্য পিন্টু এক মাদক মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছে।
এলাকাবাসি জানান, যশোরের শীর্ষ মাদক ব্যবসায়ীদের নিরাপদ আস্তানা হিসাবে পরিচিত উক্ত মহল্লা। প্রায় ৩যুগ ধরে এ মহল্লার কুখ্যাতি রয়েছে। শতাধিক মাদক ব্যবসায়ি এখানে বসবাস করেন। অসংখ্য মামলাও রয়েছে তাদের নামে। পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করলেও জামিনে এসে আবারো পূর্ব ব্যবসায় ফিরে আসে। এমনও ব্যক্তি আছে যাদের নামে রয়েছে ডজন ডজন মামলা। অনেকে সাজাপ্রাপ্ত হলেও উচ্চ আদালত হতে জামিনে এসে আবারো কারবারে জড়িয়ে পড়ছে।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/ইয়ানূর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]