রাজারহাট-আনন্দবাজার সড়ক সংস্কারে অবহেলার অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ২০:৫২
রাজারহাট-আনন্দবাজার সড়ক সংস্কারে অবহেলার অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার অতি গুরুত্বপূর্ণ রাজারহাট-আনন্দবাজার সড়কের সংস্কার কাজ দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকায় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অবহেলায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় সর্বস্তরের জনগণ।


এনিয়ে রবিবার (৫ জুলাই) বেলা ১১ টায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে এক বিশাল মানববন্ধন ও গণবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


​'রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, রাজারহাট উপজেলা শাখা'-র আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


​স্মারকলিপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলা সদরের সোনালী ব্যাংক মোড় থেকে ফরকেরহাট হয়ে আনন্দবাজার পর্যন্ত বিস্তৃত এই ১২ কিলোমিটার সড়কটি ঐ অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। প্রায় ১৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ের এই বৃহৎ সংস্কার প্রকল্পটি গত ৩০ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে শেষ করার চুক্তি ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান 'খায়রুল কবির রানা'-র চরম অবহেলায় কাজটির কোনো অগ্রগতি তো হয়ইনি, উল্টো দীর্ঘ দেড় বছর ধরে রাস্তাটি খুঁড়ে ফেলে রাখায় এটি বর্তমানে একটি চরম 'মরণফাঁদে' পরিণত হয়েছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com