নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ২০:২৯
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর কিশোরীগঞ্জে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।


রবিবার (৫ জুলাই) সকালে উপজেলায় সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন-সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) ও সদর উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিন ছেলে মুমিন (৫০)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পাকারমাথা সড়ক এলাকায় বিদ্যুৎ মেরামতের কাজ চলছিল। এসময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই তারা সেখানে কাজ শুরু করেন। এসময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এবিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজের প্রোপাইটার আখতার হোসেনের সাথে কথা বলার চেস্টা করা হলে তিনি খুব ব্যস্ত আছি জানিয়ে মুঠোফোনের কল কেটে দেন।


কিশোরীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নুরুজ্জামান জানান, ঠিকাদার বিদ্যুৎ লাইন বন্ধের জন্য কিছু না জানিয়ে চলন্ত লাইনেই শ্রমিক দিয়ে কাজ করছিল।


কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/সুজন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com