যুবকের গলায় দড়ি বেঁধে বাজার ঘুরিয়ে পুলিশে সোপর্দ
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০১:২০
যুবকের গলায় দড়ি বেঁধে বাজার ঘুরিয়ে পুলিশে সোপর্দ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে চুরির অভিযোগে সাগর হোসেন (৩০) নামে এক যুবককে আটক করে কোমর ও গলায় দড়ি বেঁধে থানা বাজারেঘুরানো হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে বেশ আলোচিত হয়েছে।


পরে স্থানীয় জনতা তাকে দৌলতপুর থানা পুলিশে সোপর্দ করলেপুলিশ ওই যুবককে গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মোবাইল ফোন, ব্যাগ ও পার্টসসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরোগীর এক স্বজনের একটি পার্টস ব্যাগ চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে। পরে তাকে স্বাস্থ্যকমপ্লেক্সের প্রাচীরের গ্রীলের সাথে বেঁধে রেখে মারধর করে।


একপর্যায়ে কোমর ও গলায় দড়ি বেঁধে থানা বাজার এলাকায় ঘুরিয়ে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। আটক সাগর হোসেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বিপ্লব হোসেনের ছেলে। তার বিরুদ্ধে এরআগেও চুরির একাধিক অভিযোগ রয়েছে এবং সে পেশাদার চোর বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় দৌলতপুর থানায় চুরি ও ছিনতাইয়েরঅভিযোগে একটি মামলা দায়ের করা হলে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দড়ি বাঁধা অবস্থায় ওই যুবককে গরু-ছাগলে মতো একজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছেন আর তার পেছনে পেছনে কয়েকজন স্থানীয় ব্যক্তি হাঁটছেন ও মজা নিচ্ছেন। এমন দৃশ্য বাজারের উৎসুক জনতা দেখে তারাও হাতে তালি দিচ্ছেন। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হলেও সে পেশাদার চোর হওয়ায় তা খুব
একটা গুরুত্ব পায়নি।


এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার এসআই লিংকন বলেন, সাগর একজন পেশাদার চোর। স্থানীয় লোকজন তাকে চুরির অভিযোগে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে দড়ি বেঁধে ঘুরানোর বিষয়টি আমাদের জানা নেই বলে তিনি উল্লেখ করেন।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, স্থানীয় লোকজন চুরির অভিযোগে একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com