
দিনাজপুরের হাকিমপুর হিলিতে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ মামলার আসামি ও মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার দুপুরের পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন, ধরুনদা ফকিরপাড়া এলাকার ফুলারের ছেলে জুয়েল মিয়া (৩৮) এবং থানার সরঞ্জাগাড়ী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রায়হান কবীর (৩৮)। গ্রেফতারকৃত জুয়েল ও রায়হানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও একই দিনে পুলিশের অভিযানে গ্রেফতারের ভ্রাম্যমাণ আদালতে মোবাইল কোর্ট কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন,পৌর শহরের মধ্য বাসুদেবপুর এলাকার মিরাজ মন্ডলের ছেলে মিজু আহম্মেদ এবং একই এলাকার মৃত আসলাম হোসেনের ছেলে প্রতীম সরকার।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, অপরাধ দমনে থানা পুলিশের এই বিশেষ অভিযান চালানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]