স্বাস্থ্যসেবাকে জনমুখী করতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে সরকার: ত্রাণমন্ত্রী
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৯:২২
স্বাস্থ্যসেবাকে জনমুখী করতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে সরকার: ত্রাণমন্ত্রী
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রেখেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।


শুক্রবার সকালে লালমনিরহাটে সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে একটি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


ত্রাণমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এ বাস্তবতা বিবেচনায় সরকার চলতি বাজেটে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজে উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।’


মন্ত্রী আসাদুল আশ্বাস দেন, দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও জনমুখী করা হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেমী, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, ডা. এবিএম মোবাশ্বের আলম প্রমুখ।


বিবার্তা/হাসানুজ্জামান/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com