হিলিতে মালিকবিহীন ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২৩:২৮
হিলিতে মালিকবিহীন ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে হিলি টু বিরামপুর সড়কের একপাশে মুরগির শেড থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার করেছে থানা পুলিশ।


বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার সাতকুড়ি (নওনাপাড়া) এলাকায় সড়কের পাশে মুরগীর শেড থেকে এগুলো উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন। তিনি জানান, আমরা জানতে পারি যে উক্ত এলাকায় রাস্তার পাশে জনৈক ব্যক্তির মুরগীর শেডে কিছু চোরাই মালামাল কে বা কারা ফেলে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা পাওয়া যায়। তখন পুলিশ আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে। এসব মালামালের মালিক কেউ আছে কিনা। তারা কোনও মালিকের নাম বলতে পারেনি। এমনকি সেখানে কোনও মালিককে পাওয়া যায়নি। পরে মালামাল গুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়।


তিনি আরও বলেন,এর মধ্যে বেশির ভাগই ছোলার বস্তা। সরিষা আছে অল্প পরিমাণ। বস্তা গুলোর কয়েকটি ছেঁড়া-ফাটা। এসব মালামালের প্রকৃত মালিককে খুঁজছি আমরা। মালিক না পাওয়া গেলে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com