
দিনাজপুরে হাকিমপুর হিলিতে ডাচ্ বাংলা ব্যাংকিং এজেন্ট শাখায় কর্মরত জীবনানন্দ সরকারকে অপহরণের ৩৬ ঘন্টা পরে উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১ জুলাই) দুপুরে পৌর শহরের হিলি চারমাথা মোড় অবস্থিত ডাচ-বাংলা ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং শাখার অফিস কক্ষ থেকে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং ওই অফিসের কর্মচারী আরো দুই জনকে সেখান থেকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
আটককৃতরা হলেন- পাশ্ববর্তী পাচঁবিবি থানার বাগজানা (উত্তর কৃষ্টপুর) গ্রাসের ইউনুস আলী ছেলের ইউসুফ আলী (২৮) ও বিরামপুর থানা ইসলামপুর গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে মোজাম্মেল হোসেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন বলেন, ভিকটিমের বাবা মহীন্দ্র নাথ সরকার থানাতে এসে জানান তাদের ছেলেকে ৩০ তারিখ সন্ধ্যা ৬ঃ ৩০ মিনিট থেকে পাওয়া যাচ্ছেনা। পৌর শহরের মাঠপাড়া এলাকায় মেহেদী হাসান ওরফে মাহাদি কৌশলে ডেকে নিয়ে অপহরণ করে ১৮ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন এবং পরবর্তীতে ধারালো অস্ত্রের মুখে হত্যার ভয় দেখিয়ে স্ট্যান্ডার্ট চাটার্ট ব্যাংকের তিনটি ফাঁকা চেকে স্বাক্ষর ও ছয়টি ১০০ ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। পুলিশ তার ছেলের বিষয়ে আরও কিছু জানতে চাইলে তিনি বলেন তার ছেলে জীবনানন্দ সরকার হিলি চারমাথা মোড়ে অবস্থিত ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকে কাজ করতো। উক্ত অফিসটিও তালা বন্ধ আছে বলে জানান তিনি।
পরে পুলিশ বুধবার (১ জুলাই) দুপুরে ব্যাংকটিতে তল্লাশি চালিয়ে সেখান থেকে জীবনান্দ সরকারকে উদ্ধার করেন, এবং পাহারাদার হিসেবে থাকা দুই জনকে পুলিশ হেফাজনে নেওয়া হয়। পরবর্তীতে বাদীর বক্তব্য লিখিত আকারে গ্রহণ করে অপহরণ মামলা দায়ের পূর্বক দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মাদক মামলায় ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভিকটিমের পরিবারের সাথে কথা বলে জানা যায়, তারা তাদের সন্তাকে ৩০ জুন সন্ধ্যার পরে থেকে আটকে রেখে ১৮ লাখ টাকার জন্য মুক্তিপন দাবি করে এবং ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। সারা রাত নির্যাতন করে পরের দিন হিলি চারমাথা মোড়ে ডাচ্ বাংলা ব্যাংক অফিসে আটকে রেখে রুম তালাবদ্ধ করে রাখে। পরে আমি থানায় আটকব্যক্তিদের সহ আরও তিন জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ দাবি ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করি৷
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]