কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেটে মিলল ১২ হাজার পিস ইয়াবা
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৭:৪৩
কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেটে মিলল ১২ হাজার পিস ইয়াবা
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বুধবার (১ জুলাই) সকালে নগরীর ফায়ার সার্ভিস মোড় এসএস পরিবহন থেকে ইয়াবার এবড় চালানসহ কারবারি মনসুর মন্ডল ওরফে বোদাকে আটক করা হয়।


আটক মনসুর মন্ডল রংপুর পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের জালাল মন্ডলের ছেলে।


রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আবু জাফর জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার সকালে রংপুর ও বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছদ্মবেশে এসএ পরিবহনে অবস্থান করে। এক পর্যায়ে মাদক কারবারী মনসুর মন্ডল কক্সবাজার থেকে চায়ের প্যাকেটে করে কুরিয়ার সার্ভিসে আসা ইয়াবা নিতে আসলে তাকে হাতে-নাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় চায়ের প্যাকেটে ভেতর থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকারও বেশি।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক জিল্লুর রহমান বলেন, কক্সবাজারে মনসুরের একটি চায়ের দোকান রয়েছে। সে চায়ের ব্যবসার আড়ালে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে রংপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতো। সে কার মাধ্যমে ইয়াবা আনতো, কোথায় বিক্রি করতো এবং এ চক্রের সঙ্গে কারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চলবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com