
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরে ৩৫ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।
বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব হিসেবে আয় ধরা হয়েছে ৭ কোটি ৪ লাখ ৯৩ হাজার টাকা। উন্নয়ন হিসেবে আয় ধরা হয়েছে ২৮ কোটি ১০ লাখ টাকা। সর্বমোট আয় ধরা হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ ৯৩ হাজার টাকা। আর রাজস্ব হিসেবে ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৮৬০ টাকা। উন্নয়ন হিসেবে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪ লাখ ৭৩ হাজার ৮৬০ টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৮৬০ টাকা। বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ১৯ হাজার ১৪০ টাকা। এই বাজেটে নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, পৌর নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরন্নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার নাগরিকবৃন্দ।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]