শিশু নন্দিনী হত্যা মামলার পলাতক আসামি মমতা গ্রেফতার
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০১:৪৫
শিশু নন্দিনী হত্যা মামলার পলাতক আসামি মমতা গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের আদিতমারী উপজেলাল ফলিমারী গ্রামে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রানী (৭) হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (২৯ জুন) রাত ৯ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কালীরপাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


আদিতমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতার আসামি হলেন- মমতা রানী (৩৭)। তিনি ফলিমারী গ্রামের রনজিত কুমারের (৪২) স্ত্রী। এর আগে মমতার ছেলে বিধান চন্দ্র (২০) ও স্বামী রনজিত কুমার একই মামলার গ্রেফতার হয়েছেন।


ওসি জানান, গত ১৬ জুন মঙ্গলবার সকালে ফলিমারী গ্রামে শিশু নন্দিনীর বস্তাবন্দি মরদেহ ভুট্টাখেত থেকে উদ্ধার হওয়ার পর থেকে মমতা রানী বাড়িছেড়ে আত্মগোপনে চলে যান। ওই দিনেই মমতার স্বামী ও ছেলে গ্রেফতার হয়। নন্দিনীর বাবা নলনী মোহন বর্মণ (৩৮) ১৬ জুন রাতে আদিতমারী থানায় স্বামী-স্ত্রী ও তাদের ছেলেকে আসামি করে একটি হত্যা মামলা করেন।


বাড়িছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে মমতা রানী বিভিন্ন সময় তার অবস্থান পরিবর্তন করেন। গোপন সংবাদেরি ভিত্তিতে অবশেষে তাকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


ওসি জানান, পারিবারিক পুর্ব শত্রুতার জেরে শিশু নন্দিনীকে হত্যা করে বিধান চন্দ্র। পরে তার বাবা-মায়ের পরামর্শে শিশুটির মরদেহ বস্তাবন্দি করে গ্রামের একটি ভুট্টাখেতের ভেতর মাটিচাপা দিয়ে রাখেন। শিশুটি ১৫ জুন সোমবার বিকেলে খেলাধুলা করতে বাড়ি থেকে যাওয়ার পর নিখোঁজ হয়েছিল। শিশুটি স্থানীয় ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।


প্রধান আসামি বিধান চন্দ্র আদালতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার করেছেন। আমরা খুব দ্রুতই মামলাটির চার্জশিট আদালতে দাখিল করবো।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com