হাকিমপুর পৌরসভার নতুন অর্থ বছরের ৩০ কোটি ২৬ লাখ টাকার বাজেট ঘোষণা
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০০:০৪
হাকিমপুর পৌরসভার নতুন অর্থ বছরের ৩০ কোটি ২৬ লাখ টাকার বাজেট ঘোষণা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণ মূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে এবং জনগণের ওপর নতুন করে কোনো ধরনের করারোপ ছাড়াই দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩০ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ৬৪৪ টাকার প্রাক- প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।


সোমবার (২৯ জুন) সকাল এগারোটায় পৌর কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌর কর্ম সম্পাদনা কমিটির সদস্যদের উপস্থিতিতে পৌর প্রশাসক জর্জ মিত্র চাকমা এ বাজেট ঘোষণা করেন।


বাজেটে চলতি ২০২৬-২৭ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৩০ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ৬৪৪। নতুন অর্থ বছরে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৮২ লাখ ৪১ হাজার ৪৫৪ টাকা ও স্থিতি ধরা হয়েছে ৪৪ লাখ ৩২ হাজার ১৯০ টাকা। এসময় পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে সকলের স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতা কামনা করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন, পৌর কর্ম সম্পাদনা কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, যুব উন্নয়ন অফিসার, শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, পৌর উপ প্রকৌশলী মো. হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, প্রধান সহকারী মো. সাইফুল ইসলাম, হিসাবরক্ষক মোছা. হাবিবা বেগম সহ অনেকে।


হাকিমপুর (হিলি) পৌরসভার প্রশাসক জর্জ মিত্র চাকমা জানান, চলতি ২০২৬-২৭ অর্থ বছরের প্রাক প্রস্তাবিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণ মূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে এবং বাজেটে পৌরসভার জনগণের ওপর নতুন কোনো করারোপ করা হয়নি।


হিলি স্থলবন্দরের রাস্তাঘাট, জলবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিরসনসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com