দিনাজপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৫:১০
দিনাজপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নে মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে মো. কামরুল ইসলাম (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।


সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী (চন্ডিদাসপুর) গ্রামে এই মৃত্যু হয়।


মৃত কামরুল ইসলাম চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন অত্র ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মঈনুল ইসলাম।


পরিবারেট বরাত দিয়ে তিনি জানান, আজ দুপুরে চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে কামরুল ইসলাম মাঠে জমির আইল বাঁধতে ছিল। এসময় হঠাৎ বজ্রপাত পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আজকে বাদ আসর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন কাজ সম্পূর্ণ করা হবে বলে জানান তিনি।


বিবার্তা/গোলাম রববানী/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com