
ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপ গানসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৯ জুন) রাত আটটার দিকে উপজেলার নওকুচি কোচপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তি মো. পিয়ার আলী (৩২)। তিনি উপজেলার নওকুচি কোচপাড়া গ্রামের বাসিন্দা ও মো. ফজল আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৩৯ ব্যাটালিয়নের নকশী বিওপির একটি টহল দল অভিযান চালায়। ওই অভিযানে সীমান্তের ১১০৫ নম্বর পিলার থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নওকুচি কোচপাড়া এলাকায় পিয়ার আলীকে একটি দেশীয় পাইপ গানসহ আটক করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে একটি পাইপ গানসহ এক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]