
লালমনিরহাটে বজ্রপাতে শরিফা আক্তার (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (২৭ জুন) দুপুরে জেলা সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শরিফা আক্তার ওই এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক শহিদুল ইসলামের মেয়ে। শরিফা স্থানীয় একটি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, দাদা অনিজুল্লাহ জমিতে ধান কাটছিলেন। সেই ধানের বোঝা বাড়িতে নিয়ে যাচ্ছিল মাদরাসা ছাত্রী শরিফা। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।
বিবার্তা/হাসানুজ্জামান/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]