সরকারি সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১২:৫২
সরকারি সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকারের বিভিন্ন সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। অর্থের অভাবে সমাজের অসহায় ও দুস্ত পরিবারের সন্তানেররা পড়াশোনা করতে পারবে না এমনটা হতে দিবে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


শুক্রবার (২৬ জুন) বিকেলে ৪টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদান ঢেউটিন, নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন।


তিনি বলেন, শুধু সরকার সুবিধা দিয়ে যাবে তা হতে পারে না। আপনাদের কাছে সরকারের কিছু প্রত্যাশা রয়েছে। আর সেটি হচ্ছে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী এবং মোবাইলে অনলাইন জুয়া সমাজ থেকে নির্মূল করতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে আপনার আমার সবার সহযোগিতা প্রয়োজন। কারণ মাদক ও জুয়া আমাদের তরুণ ও যুবসমাজকে শুধু ধ্বংস করে নাই।


আমাদের সমাজটাকে পিছিয়ে নিয়ে গেছে। তাই আসুন আপনার আমার গ্রাম পাড়া মহল্লা ও শহরে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীদের তালিকা তৈরি করে প্রশাসনের হাতে দিন।
প্রয়োজনে রাজনৈতিক দলের নেতাদের হাতে দিন। তবুও আমাদের মাদক ও জুয়ার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে বলে জানান তিনি।
এছাড়াও নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, শিশু, নারী ও মেয়েদের উত্ত্যক্ত করা, কুরুচিপূর্ণ মন্তব্য কিংবা যেকোনো ধরনের নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। এসব অপরাধ প্রতিরোধে সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবিনা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ,ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, পিআরও সুজন মিয়া,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপজেলা, পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com