গোবিন্দগঞ্জে ৩ মাদকসেবীকে কারাদণ্ড
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ২১:১২
গোবিন্দগঞ্জে ৩ মাদকসেবীকে কারাদণ্ড
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, মাদকের আড্ডা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল থেকে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে মাদক সেবনরত অবস্থায় ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের হীরকপাড়া এলাকার লিটনের ছেলে রাজু ইসলাম (২০) কে ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে আরো ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


এছাড়া উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের খানসাপাড়া এলাকার মৃত কাদের সরকারের ছেলে শহিদ মিয়া (২০) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো ১০০ টাকা অর্থদণ্ড এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের ববনপুর এলাকার বিনয় চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস (৩৫) কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আরো ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com