
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ কেজি ভারতীয় গাঁজা, ৫৫টি গরু ও বিপুল পরিমাণ কসমেটিকসহ প্রায় ২৭ লাখ টাকা মুল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি।
বুধবার (২৪ জুন) ভোরের দিকে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধীন ধলডাঙ্গা বিওপির সীমান্ত এলাকার মাস্টারপাড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ৫৩ কেজি ভারতীয় গাঁজা, ৫৫টি গরু বিপুল পরিমাণ কসমেটিক সহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যজব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে পুশইন প্রতিরোধসহ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সীমান্ত অপরাধ মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি প্রতিটি বিওপি থেকে বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]