অবশেষে স্বস্তি পাচ্ছে চরবাসী, আমিরপুর ফেরিঘাটে বসছে স্থায়ী টোল চার্ট
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:৫৭
অবশেষে স্বস্তি পাচ্ছে চরবাসী, আমিরপুর ফেরিঘাটে বসছে স্থায়ী টোল চার্ট
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী আমিরপুর ফেরিঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। চর মাজারদিয়াড়বাসীর স্মারকলিপির পর রাসিক প্রশাসকের নির্দেশে বুধবার দুপুরে ফেরিঘাট পরিদর্শন করেছে প্রতিনিধি দল।


বুধবার (২৪ জুন) চর মাজারদিয়াড়বাসীর পক্ষ থেকে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করে প্রশাসক তাৎক্ষণিকভাবে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেন এবং চরবাসীর পাশে থাকার আশ্বাস দেন।এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে রাসিকের একটি প্রতিনিধি দল আমিরপুর ফেরিঘাট সরেজমিন পরিদর্শন করে।


পরিদর্শনে গৃহীত সিদ্ধান্ত স্থায়ী টোল চার্ট নির্মাণ, ফেরিঘাটে স্থায়ীভাবে ২টি টোল চার্ট নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে।


নির্দেশনা জারি, নির্ধারিত টোল চার্ট অনুযায়ী টোল আদায়ের জন্য ইজারাদার ও সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি,নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।


পরিদর্শনকালে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


রাসিক প্রশাসক জানিয়েছেন, নাগরিক ভোগান্তি দূর করতে ফেরিঘাটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। স্থায়ী টোল চার্ট স্থাপনের মাধ্যমে অতিরিক্ত টোল আদায় বন্ধ হবে বলে আশা করছে চরবাসী।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com