বগি লাইনচ্যুত: এবার ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:৩৮
বগি লাইনচ্যুত: এবার ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুরে কম্পিউটার সিস্টেম রিলে ইন্টারলকের সিগন্যালের ভুলে বিজয় এক্সপ্রেস ট্রেনের তিন বগি লাইন থেকে সরে গেছে। অন্য বগিগুলো ট্রেনের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ রয়েছে।


বুধবার (২৫ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি আউটার সিগন্যাল এলাকায় যেতেই হঠাৎ পেছনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। অপর বগিগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।


ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মাওলা বলেন, কম্পিউটার সিস্টেম রিলে ইন্টারলকের ভুলে লাইন ক্লিয়ার না করায় এমন ঘটনা ঘটেছে। খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com