অপপ্রচারের রাজনীতির বিরুদ্ধে লালমনিরহাটে যুবদলের বিক্ষোভ
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৮:০৪
অপপ্রচারের রাজনীতির বিরুদ্ধে লালমনিরহাটে যুবদলের বিক্ষোভ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহলের অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত কুৎসিত রাজনীতির প্রতিবাদে লালমনিরহাটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।


​বুধবার (২৪ জুন) দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় মিশন মোড়স্থ ‘আমার বাড়ি’ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শহর। পরে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক বিশাল প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।


​জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ।


​প্রধান অতিথি তার বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহল বিএনপির গৌরবময় ঐতিহ্য এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দেশজুড়ে নানা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত নোংরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক পরিবেশকে কলুষিত করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।"


​তিনি যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচারের উপযুক্ত জবাব রাজপথেই দেওয়া হবে।


​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, তারিকুল ইসলাম টিটু, সহ-সভাপতি, কেন্দ্রীয় যুবদল। নজরুল আলম নাজু, সহ-সভাপতি, কেন্দ্রীয় যুবদল ও সভাপতি, রংপুর জেলা যুবদল। শাহ আলম চৌধুরী, সহ-সভাপতি, কেন্দ্রীয় যুবদল।


​জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলীর সঞ্চালনায় সমাবেশে স্থানীয় ও উপজেলা পর্যায়ের যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


​বক্তারা তৃণমূল পর্যায় থেকে যুবদলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। সমাবেশ শেষে প্রধান অতিথি কামাল আনোয়ার আহমেদ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com