হিলিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির অবস্থান
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৯:৩৪
হিলিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির অবস্থান
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আজ ২৩ জুন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থান ও মোটরসাইকেল শোডাউন করেছে।


রবিবার (২৩ জুন) সকাল ১১টায় বাংলাহিলি বাজার খাদ্য গোডাউন মোড়ে দলীয় নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করে। পরে সেখান থেকে উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমানের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন বাহির করা হয়।


শোডাউনটি হিলির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন পৌর ছাত্রদলের আহবায়ক রেজওয়ান প্রধান রিমন।


শোডাউন শেষে নেতাকর্মীরা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম এই দেশের মাটিতে হতে দেওয়া যাবে না এবং হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম তো দূরের কথা তাদের কোন ঠাঁই হবে না। তাদের যে আহ্বায়ক অপতৎপরতা রুখে দিতে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com