
ছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইয়াছিন আলী খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার (২১ জুন) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সমালোচনার সৃষ্টি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করে। পরবর্তীতে বিদ্যালয়ের সুনাম রক্ষা ও অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত ও মৌখিকভাবে কিছু অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। তদন্তের স্বার্থে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযুক্ত শিক্ষক ইয়াছিন আলী খানের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিবার্তা/রাকিবুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]