দুই গ্রামের শত শত মানুষের দুর্ভোগ দ্রুত সমাধানের আশ্বাস
প্রকাশ : ২১ জুন ২০২৬, ২২:০৬
দুই গ্রামের শত শত মানুষের দুর্ভোগ দ্রুত সমাধানের আশ্বাস
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সামান্য বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হয় দুই গ্রামবাসীকে (ধাওয়া-কোকতড়া।দীর্ঘ দিন থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর (ধাওয়া) থেকে কোকতাড়া গ্রামে চলাচলের একমাত্র রাস্তার বেহাল অবস্থা ও জনদুরভোগের কথা বলছি। শুধু বর্ষাকাল নয় হঠাৎ বৃষ্টি হলেও এই রাস্তা দিয়ে, যানবাহন তো দূরের কথা বাইসাইকেল বা মোটরসাইকেল নিয়ে ধাওয়া- কোকতাড়া বা কোকতাড়া থেকে ধাওয়া যাওয়ার উপায় নাই। জাতীয় বা স্থানীয় নির্বাচন আসলেই নেতাদের ফুলঝুড়ি কথা এবারে রাস্তা পাকাকরণ করা হবে, টেন্ডার পাশ হয়েছে আরও অনেক কিছু। তবে বাস্তবতায় ভিন্ন চিত্র।


উপজেলা প্রকৌশলী অফিস বলছে এডিপি প্রকল্পের অর্থ থেকে ধাওয়া মাসুদের দোকান থেকে ৪১০ মিটার ইট দিয়ে সলিং করা হবে। আর অন্য দিকে ইউপি প্যানেল চেয়ারম্যান বলছেন রাস্তাটির ট্রেন্ডার হয়েছে খুব দ্রুত সময়ে কাজ শুরু হবে।


সরজমিনে গিয়ে দেখা যায়, সাধারণ কৃষকের উৎপাদিত ফসল বিক্রির কষ্ট ও লোকশান গুনতে দেখা গেছে। পাশাপাশি ক্ষুদে থেকে তরুণ শিশু কিশোর দের স্কুলের পোশাক পরে কাঁদা পিচ্ছিল রাস্তা পারি দিয়ে স্কুলে যেতে দেখা গেছে। সেই সাথে ধানের বস্তা বোঝাই অটো চর্জার বাধ্য হয়ে ধান কেনা মহাজনকে হাত দিয়ে ঠেলে গর্ত পাড় করতে দেখা গেছে।
হাকিমপুর হিলি পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজার থেকে ধান নিতে আসা অটোচার্জার চালক মোবাশ্বের হোসেন বলেন, মহাজনের ঘরের ধান ঢলায় করতে এসে বিপদে পড়েছি। এখানকার রাস্তার বেহাল দশা। একটা ধান বোঝাই গাড়ি ৪-৫ জন মিলে এক একেকটা গর্ত পাড় করতে হচ্ছে। প্রতি বস্তুা (৭৫ কেজি ধান) ঢলায় করতে ৫০ টাকা নেয় তাও সম্ভব হবে না।


এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান বলেন, এবারে এডিপি প্রকল্পের অর্থ থেকে ধাওয়া গ্রামের মাসুদের দোকান কোকতাড়া গ্রামে আসা রাস্তার ৪১০ মিটার ইট সলিং ঢালায় কাজ টেন্ডার হয়েছে খুব অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে। এই কাজ সম্পূর্ণ ধাওয়া থেকে কোকতাড়া গ্রামের অর্ধেক পর্যন্ত আসতে পারে।


তিনি আরও বলেন, ভবিষ্যতে রাস্তাটি ১০ ফিট প্রস্থে পাকাকরণের লক্ষ্য রাস্তাটির আইডি করনের জন্য পাঠানো হয়েছে। আইডি হলে ভবিষ্যতে রাস্তাটি অবশ্যই পাকাকরণ করা হবে।


আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইমরান আলী বলেন, কোকতাড়া থেকে ধাওয়ানশীপুর যাওয়া রাস্তাটি এডিপি প্রকল্পের অর্থে ইট বিছিয়ে সলিং বা ঢালায় কাজের টেন্ডার হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে ইনশাআল্লাহ!


বিবার্তা/গোলাম রব্বানী/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com