নেইমার ছাড়া আমরা সচল, জুনিয়র ছাড়াই ৩ গোল: দাবি ব্রাজিল সমর্থকদের
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১১:৩২
নেইমার ছাড়া আমরা সচল, জুনিয়র ছাড়াই ৩ গোল: দাবি ব্রাজিল সমর্থকদের
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফিফা বিশ্বকাপ জ্বরে ভুগচ্ছে গোটা দেশ। বাংলাদেশে প্রিয় দলের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে শহর ও গ্রাম অঞ্চলের ফুটবল প্রেমীরা। ফিফা বিশ্বকাপের তালিকায় আজ সকাল সাড়ে ছয়টায় ( বাংলাদেশ সময়) ব্রাজিল বনাম হাইতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে সকাল থেকেই সমর্থনকদের উচ্চে ভরা ভিড় দেখা গেছে দিনাজপুরের হাকিমপুর হিলি বাজারস্থ গোডাউন মোড়ে।


নেইমার জুনিয়র ছাড়া আমরা সচল বিরতির আগেই জুনিয়র ছাড়াই ৩ গোল দেওয়ায় বিশ্বকাপ ট্রফি নিবে নেইমার দাবি সমর্থকদের।
ফিফা বিশ্বকাপ-২০২৬ এর পর্দা ওঠার আগে থেকে এই গোডাউন মোড়ে প্রোজেক্টের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আজকে ব্রাজিল খেলা দেখতে গিয়ে দেখা যায় বড় পর্দার বক্সের তার খুলে নিয়ে গেছে আমাদের প্রতিপক্ষ দল দাবি ব্রাজিল সমর্থকদের। এছাড়াও হাকিমপুর হিলি পৌর শহর সহ উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে প্রিয় দল সহ বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য প্রোজেক্টের মাধ্যমে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে।


শনিবার (২০ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে বাংলাহিলি বাজারস্থ খাদ্য গুদাম মোড়ে বড় পর্দায় প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে এবং আনন্দ উপভোগ করতে সকাল থেকে দলীয় জার্সি পড়ে ছোট বড় সব বয়সের ফুটবল প্রেমীরা আসতে শুরু করে। খেলা শুরু হওয়ার আগেই পরিপূর্ণ হয় এই গোডাউন মোড়। তবে বড় পর্দায় প্রিয় দলের বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে এসে বক্সের তার খুলে নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ব্রাজিল সমর্থকরা।


খেলার প্রথম আর্ধে মাত্র ৪৫ মিনিটে হাইতিকে ৩ গোল দেওয়ায় বাঁশি বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে। নেইমার জুনিয়র ছাড়াই বিরতির আগের ৩ গোল দিয়ে জয়লাভ করায় বিশ্বকাপ ট্রফি ব্রাজিলের ঘরে আসবে বলে দাবি সমর্থকদের।


ব্রাজিলের ক্ষুদে সমর্থক খোয়েব ও রোহান বলেন, ব্রাজিল এমন একটি দল নেইমার জুনিয়র ছাড়াই আমরা সচল। আজ হাইতির বিপক্ষে বিরতির আগেই জুনিয়র ছাড়াই ৩ গোল দিয়ে জয়লাভ করায় আমরা শতভাগ আশাবাদী এবারের বিশ্বকাপ ট্রফি নেইমার হাতে যাবে এবং আমরা ছয়টি স্টার পাবো।


ব্রাজিল দলের অন্য সমর্থক মিজানুর রহমান বাবু ক্ষোভ নিয়ে বলেন, প্রিয় দল ব্রাজিলের খেলা বড় পর্দায় দেখতে গোডাউন মোড়ে এসে দেখি বক্সের তার খুলে নিয়ে গেছে আমাদের চির পরিচিত দলের সমর্থকরা। আমরা চাই কোন বিশৃঙ্খলা ছাড়াই যেন সুষ্ঠ ভাবে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে পারি। হাইতির বিপক্ষে নেইমার জুনিয়র ছাড়াই আমাদের আজকের জয়লাভ করায় আমরা আশাবাদী বিশ্বকাপ ট্রফি এবারেও ব্রাজিলের ঘরে চলে আসবে।


উপজেলার বৈগ্রাম এর ব্রাজিল ভক্ত মশিউর রহমান বকুল বলেন,ফুটবল মানেই আনন্দ ফুটবল খেলা মানেই বাড়তি আনন্দ। আমাদের পাঁচটা স্টার আছে এবার বিশ্বকাপ ট্রফি নিয়ে ছয়টা স্টার পুরোন করতে হবে কথা ক্লিয়ার (পরিস্কার)। তবে সব মিলে কোন বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াই যেন আমারা শেষ পর্যন্ত ফিফা বিশ্বকাপ-২৬ খেলা দেখা শেষ করতে পারি এই প্রত্যাশা সবার।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com