বিবার্তায় সংবাদ প্রকাশের পর ৯০ বছরের বৃদ্ধ বাবাকে খুঁজে পেলেন ছেলে
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২৩:৪৭
বিবার্তায় সংবাদ প্রকাশের পর ৯০ বছরের বৃদ্ধ বাবাকে খুঁজে পেলেন ছেলে
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলি চারমাথা মোড়ে ‌‌‘রাস্তায় ফেলে রাখা ৯০ বছরের বৃদ্ধর ঠাঁই হলো হাসপাতালে’ শিরোনামে বিবার্তাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বৃদ্ধ বাবাকে খুঁজে পেলেন তার ছেলে।


শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত ৯০ বছরের বৃদ্ধ মতিউর রহমানকে তাঁর ছেলে রহিদুল ইসলামের হাতে তুলে দেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।


এসময় উপস্থিত স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট এর সভাপতি মো. ফয়সাল খান, সাধারণ সম্পাদক ডা. আ. মালেক, থানার এসআই লক্ষিকান্ত রায় সহ অনেকে।


হাসপাতালে ভর্তি রোগী আব্দুর রহিম বলেন, আমি আগের থেকে হাসপাতালে ভর্তি ছিলাম। গত বুধবার রাতে পুলিশ, সাংবাদিক সহ অনেকে এই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করায়। আমি নিজে অসুস্থ হয়েও বৃদ্ধ ব্যক্তিকে বাবা মনে করে গোসল করা, খাবার খাওয়া এবং তাঁর পায়খানা পরিস্কার করেছি। বৃদ্ধ ব্যক্তিকে দেখার জন্য হাসপাতালে এসে দেখি তাঁর ছেলে এসেছে।


স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট এর সভাপতি মো. ফয়সাল খান ও সাঃ সম্পাদক আব্দুল মালেক বলেন, গত বুধবার বিকেলে মুঠোফোনে জানতে পারি হিলি চারমাথা মোড়ে রাস্তার পাশে এক বৃদ্ধ ব্যক্তিকে ফেলে রেখে গেছে। সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থলে পৌঁছে স্থানীয় ওসি মহোদয়কে বিষয়টি অবগত করি। এরপর ওসি জাকির হোসেন দুইজন পুলিশ সদস্যকে পাঠিয়ে দেন। তাদের সঙ্গে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। আজ তাঁর ছেলে হাসপাতালে পৌঁছালে ওসি জাকির হোসেন সহ আমরা বৃদ্ধর ছেলে রহিদুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।


বৃদ্ধ মতিউর রহমানের ছেলে রহিদুল ইসলাম, আমার বাড়ি রংপুর জেলার গংগাচড়া উপজেলায়। গত এক বছর পূর্বে আমরা বাবা হারিয়ে যায়। তিনি অন্ধ ছিলেন। গতকাল গণমাধ্যমের সংবাদ ও ফেসবুকে জানতে পারি হিলি হাসপাতালে আমার বাবা ভর্তি আছে। আজ সকালে এখানে পৌঁছে বাবাকে দেখে আমি খুশি। রাতে ওসি জাকির হোসেন ও নেস্ট স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আমার বাবাকে হাতে তুলে দেন এবং যাওয়ার খরচ বাবদ ওসি জাকির হোসেন ১৫০০ টাকা দেন।


হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন জানান, গত বুধবার রাতে জানতে পারি একজন অন্ধ বৃদ্ধকে হিলি চারমাথা মোড়ে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। পরে পুলিশ সদস্য সহ স্থানীয় নেস্ট স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাধ্যমে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। আজ তাঁর ছেলে রহিদুল ইসলাম হাসপাতালে পৌঁছায়। সংবাদ পেয়ে আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে বৃদ্ধ মতিউর রহমান এবং তাঁর ছেলে রহিদুল ইসলামের সঙ্গে কথা বলে স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট এর সদস্যদের উপস্থিততে তাঁর ছেলের হাতে বৃদ্ধ বাবাকে তুলে দেওয়া হয়।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com