পঞ্চগড়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২২:৪৪
পঞ্চগড়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ৪তলা অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।


শুক্রবার (১৯ জুন) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।


পঞ্চগড় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আটোয়ারী উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং আটোয়ারী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে পৃথক দুটি ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর মধ্যে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা এবং বিএম কলেজের ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৬ লাখ টাকা। মোট ২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে প্রকল্প দুটি বাস্তবায়ন করবে লালমনিরহাটের মেসার্স এসএস এন্টারপ্রাইজ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবী, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বড়দাপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বদিউজ্জামান মানিক, বিএম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী ও সুধীজন।


পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ১৮ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।


এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/গোফরান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com