সীমান্তে ফের পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৭:৩৯
সীমান্তে ফের পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিজ দেশের তিন নাগরিককে তৃতীয় দফা পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।


বৃহস্পতিবার (১৮ জুন) রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট সীমান্তের এ ঘটনা ঘটে।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কালিরহাট সীমান্তের ৮৫৭ মেইন পিলারের ১৩ সাব পিলার লাগোয়া স্থান দিয়ে ওপারে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার মিলরাপা গ্রাম সীমান্তে ১৫৬ বিএসএফ সদস্যরা ভারতীয় তিন নাগরিককে কাঁটাতারের পাশে রাখে। পরে রাতের অন্ধকারে তাদের গেইট দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়।


এ সময় বিজিবির-৬১ তিস্তা ব্যাটালিয়নের কালিরহাট ক্যাম্পের (বিওপি) টহলদলের সদস্যদের সীমান্তে সক্রিয় অবস্থানের উপস্থিতির বিষয়টি টের পায় বিএসএফ। পরে বিএসএফ সদস্যদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়ে ওই নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়।


বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রটি নিশ্চিত করেছে।


বিবার্তহাা/হাসানুজ্জামান/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com